Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা পর্যটন কেন্দ্রে নবনির্মিত ইটের রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সংরক্ষণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিসিডিবির সহায়তায় বৃক্ষরোপণ করা হয় বিলের হাতিলেইট অংশে। জেলা প্রশাসক নিজ হাতে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে বলেন, “প্রত্যেক বৃক্ষই ভবিষ্যতের সম্পদ—গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়নে অংশ নিতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ, ওয়ার্ল্ড ভিশনের নম্রতা হাউই, সিসিডির পিটার সরকার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, সমাজকর্মী শামসুর রহমান সুমন, ছাত্রনেতা তাহসিনুল আবরার লিছান, শিক্ষার্থী ইমরান হাসান প্রমুখ। ইউপি চেয়ারম্যান বড়বিলায় একটি ভাসমান সেতু নির্মাণ এবং বিলটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //