Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


বিএনপির রাজনীতি ফেসবুক ও ভিডিও কলে সীমাবদ্ধ : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন ফেসবুক ও ভিডিও কলের মাধ্যমে সীমাবদ্ধ। তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের নিজ বাসভবন থেকে ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের আশুলিয়ার নয়ারহাট দ্বিতীয় সেতু ও রাস্তার চার লেনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
দেশের দুঃসময়ে বিএনপি জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা চেয়েছে মানুষ না খেয়ে চিকিৎসা না পেয়ে রাস্তায় পড়ে মরে থাকবে। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার দূরদর্শিতায় দেশের এমন পরিস্থিতি হয়নি।
করোনা, বন্যা ও আমফানের মত প্রাকৃতিক দুর্যোগে বিএনপি কোনো ভূমিকা পালন করেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা তো জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম ও ফেসবুকে কথার বৃষ্টি ঝরিয়েছেন। মহামারি করোনায় গোটা বিশ্ব যখন টালমাটাল তখন মানুষের জীবন জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন তা বিশ্বে প্রশংসিত হচ্ছে। দেশের মানুষের জন্য কোনো ভূমিকা না রেখে আপনারা শুধু বক্তৃতা-বিবৃতি ও উৎসব মিছিল করছেন। এটাই হচ্ছে বিএনপির এখনকার রাজনীতি। আর সরকার যা করছে তার অন্ধ সমালোচনা করে চলছে এই দলটি।’
তিনি বলেন, ‘বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। আর তাই রাতের অন্ধকারে তারা তাদের গঠনতন্ত্রের সাত নম্বর ধারা বাতিল করেছে। এই ধারায় বলা আছে- চিহ্নিত দুর্নীতিবাজরা বিএনপির নেতা হতে পারবে না। জনপ্রতিনিধি হতে পারবে না। কোনো মাদকসেবী বিএনপির নেতা হতে পারবে না।’
বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী এটাই তাদের ঐতিহ্য মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাকি সরকার অন্যায়ভাবে মামলা দিচ্ছে। একদিকে বিএনপির নেতাকর্মীরা সংঘাত সৃষ্টি করবে, জনগণের সম্পদ-শান্তি নষ্ট করবে বাসে আগুন দেবে, নিজেরা নিজেরা মারামারি করবে। আর তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাবে না। এ যেন মামাবাড়ির আবদার।’
বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে জনগণের উন্নয়নের বিরোধিতা করছে। তাই তো জনগণ তাদের কথায় এখন আর সায় দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের গর্জনের মধ্যেই সমাপ্ত।
নয়ার হাটে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //