Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect
Filename: news/news-download.php
Line Number: 5
Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect
Filename: news/news-download.php
Line Number: 6
প্রকাশিত: 09:20:47 am, 2021-03-22 | দেখা হয়েছে: 1150 বার।
স্টাফ রিপোর্টারঃ
নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে হাসান আলী (২৭) নামে থানার এক উপপরিদর্শক (এসআই) ‘আত্মহত্যা’ করেছেন ।রবিবার সকালে পাবনার আতাইকুলা থানার ছাদে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
জানাগেছে,হাসানের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি ৩৭তম আউটসাইট ক্যাডেট হিসেবে দুই বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দেন।
সহকর্মী পুলিশ সদস্যদের বরাতে জানা গেছে, ব্যাক্তি জীবনে অবিবাহিত হাসান আলী থানার ব্যারাকের একটি কক্ষে থাকতেন। শনিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। রাত দেড়টার দিকে মুঠোফোনে কথা বলার জন্য কক্ষ থেকে বের হন। এরপর থেকে তাঁর আর খোঁজ ছিল না।রবিবার সকালে তিনি থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে থানায় দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে থানার ছাদে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসান আলীর লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।এ সময় তাঁর ব্যবহৃত পিস্তলটি হাতেই ছিল।
হাসান আলীর সহকর্মী জানান ‘তাঁরা দুজন ব্যারাকে এক কক্ষেই থাকতেন। রাত দেড়টার দিকে হাসান আলী মুঠোফোনে কথা বলার জন্য বের হন। এর মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েন। ফলে কখন তিনি (হাসান আলী) আত্মহত্যা করেছেন, তা টের পাননি। সকালে বিষয়টি জানাজানি হয়েছে।’
ঘটনা তদন্তে কাজ করছে পুলিশের একাধিক টিম।প্রাথমিকভাবে সকলের ধারনা অস্বচ্ছল পরিবারের সন্তান হাসান আলী অর্থনৈতিক কারণে সবসময় চাপে থাকতেন।এই কারণে আত্নহত্যা করতে পারেন।তাঁর কোন প্রেমের সম্পর্ক ছিলনা বলেও জানা গেছে।পুলিশের ক্রাইমসিন সদস্যদের তদন্ত শেষ হলে হাসান আলীর লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.