Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে। কিন্তু সঙ্কটময় পরিস্থিতি সামাল দিতে আগের মতোই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম দাবি করেছেন“ বিএনপি দমনে মরিয়া হয়ে উঠেছে সরকার।


বিএনপি দমনে মড়িয়া সরকার-মীর্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে। কিন্তু সঙ্কটময় পরিস্থিতি সামাল দিতে আগের মতোই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম দাবি করেছেন“ বিএনপি দমনে মরিয়া হয়ে উঠেছে সরকার।”

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন,‘সরকারের উদাসীনতা, ব্যর্থতায় বাংলাদেশে করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে গত বছরের তুলনায় করোনাভাইরাস মহামারি এখন আরও প্রকট আকার ধারণ করেছে।”

বিবৃতিতে বিএনপি মহসচিব ফরিদপুরের সালথায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নামে-বেনামে চার হাজার জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং হয়রানি-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে তিনি মামলা প্রত্যাহারসহ গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি ও সালথায় স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে সালথায় পুলিশি অভিযানের কারণে সারা এলাকা মানুষশূন্য হয়ে গেছে। সেখানে ভয়, আতঙ্ক ও বিভিষীকাময় পরিবেশ বিরাজ করছে। গ্রেফতারের নামে আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। সালথার ঘটনায় বিএনপি কোনোভাবে জড়িত না থাকলেও কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অথচ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে-সালথার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের উসকানি ছিল।’

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //