Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect
Filename: news/news-download.php
Line Number: 5
Severity: Warning
Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect
Filename: news/news-download.php
Line Number: 6
প্রকাশিত: 03:27:32 pm, 2021-08-18 | দেখা হয়েছে: 1103 বার।
ফজলে এলাহি ঢালীঃ
সব সচিবদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ চার বছর দেড় মাস পর সচিবদের নিয়ে এ বৈঠক করছেন তিনি।
বুধবার (১৮ আগস্ট) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
এর আগে সরকার প্রধানের উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সচিব সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই সভা স্থগিত করা হয়। চলতি বছর করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ তুলে নেওয়ার পর নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।
সচিবদের নিয়ে প্রতি বছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এ রীতি প্রতি বছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়।
গত ৪ জুলাই যখন সচিব সভার তারিখ নির্ধারিত হয়েছিল, তখন সভার এজেন্ডার মধ্যে খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিবিধ বিষয়কে কেন্দ্র করে সচিব সভার এজেন্ডা তৈরি হয়েছিল। কিন্তু আজকের নির্ধারিত সভার জন্য পৃথকভাবে কোনো এজেন্ডা নির্ধারণ করা হয়নি।
অনলাইন এডিটর/দৈনিক আজকের ময়মনসিংহ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.