Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
করোনা ভাইরাসের সংক্রমনে বৈশ্বিক করোনা মহামারীকে নিয়ন্ত্রণের কারণে যেসব ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন হয়নি আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেইসব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানা গেছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে।


ডিসেম্বর মাসের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন

মোঃফজলে এলাহি ঢালীঃ

করোনা ভাইরাসের সংক্রমনে বৈশ্বিক করোনা মহামারীকে নিয়ন্ত্রণের কারণে যেসব ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন হয়নি আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেইসব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানা গেছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবির খন্দকার গত সোমবার রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে  জানান, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। কমিশনের সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

এর আগে, গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল।

করোনা সংক্রমণের কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন করা হয়। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়।

এর আগে গত ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। পরের নির্বাচনগুলো স্থগিত করা হয়।

নিউজরুম এডিটর/দৈনিক আজকের ময়মনসিংহ।     

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //