Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে,আক্রান্ত ছাড়ালো ৬ হাজার

ফজলে এলাহি ঢালীঃ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। তাদের মধ্যে পুরুষ চার ও ছয়জন নারী রয়েছেন। ঢাকা বিভাগে মারা গেছেন সাত, চট্টগ্রামে দুই ও বরিশালে একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে সাত ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা যান।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে।

এদিকে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন সুস্থ হলেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ৩২ হাজার ৪৩১ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত এক কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

দৈনিক আজকের ময়মনসিংহ।

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //