Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ সোমবার

ঢাকা  
 ২৪ অগাস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, নাজমুল ইসলাম অপুরা রীতিমত পুষ্পর অভিনয় অ্যাকশনকে উদযাপনের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন।


বিপিএলে পুষ্পা ম্যাজিক

ফজলে এলাহি ঢালীঃ

বক্স অফিসে ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনেরপুষ্প : দ্য রাইজ পার্ট সিনেমাটিতে পুষ্পর ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। ছবিটি মুক্তি পাওয়ার পর সাড়া বেশ ফেলেছে। সিনেমাপ্রেমীরা মজেছেন পুষ্পর অভিনয়ে।

বাদ যাননি ক্রিকেটাররাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, নাজমুল ইসলাম অপুরা রীতিমত পুষ্পর অভিনয় অ্যাকশনকে উদযাপনের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন।

ছবিতে পুষ্প থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলান। যা অ্যাকশন সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাকশনটিকেই উদযাপনের মন্ত্র হিসেবে ব্যবহার করছেন সাকিবরা।

শুরুটা করেন সিলেট সানরাইজার্সে খেলা নাজমুল ইসলাম অপু। এরপর একই কায়দায় উদযাপন করেন সাকিব-ব্রাভো। গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটিতে দারুণভাবে পুষ্পকে ফুটিয়ে তোলেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো। উইকেট নিয়ে অর্জুনের মতোই এক কাঁধ ঝুঁকিয়ে হাঁটলেন বরিশালের হয়ে খেলা ব্র্যাভো। বরিশালের অধিনায়ক সাকিবও অনুকরণ করলেন পুষ্পকে। তাঁদের এই উদযাপনের মুহূর্তগুলো সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

এমন উদযাপন নিয়ে নাজমুল অপু বলেন, ‘পুষ্প ছবিটি দেখেছি। ওখানে নায়ক সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। খুব ভালো লেগেছে। এজন্য চিন্তা করলাম চ্যালেঞ্জ নেওয়া উচিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //