Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlDateFormatter' has no effect

Filename: news/news-download.php

Line Number: 5

A PHP Error was encountered

Severity: Warning

Message: The use statement with non-compound name 'IntlCalendar' has no effect

Filename: news/news-download.php

Line Number: 6

আজ মঙ্গলবার

ঢাকা  
 ২৫ অগাস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি


আগামী মাসে স্বাভাবিক হবে-পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী মাস থেকে আবার সব স্বাভাবিক হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম মান্নান বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের ধৈর্যের আহ্বান জানিয়েছেন। এই কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। বিদ্যুতের সমস্যা আছে, দ্রব্যমূল্যের সমস্যা আছে। তবে আমরা যারা কাজ করি, আমরা কিছু আলোর রেখা দেখছি পূর্ব দিগন্তে। আমার মনে হয় আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে এসেছি। এগুলো অহেতুক কোনো কথা নয়। আমরা নানা বিষয়ে আশা দেখছি। আমার বিশ্বাস এই মাসটাই আমাদের কষ্টের শেষ মাস। আগামী মাস থেকে আবার স্বাভাবিক জায়গায় ফিরে যাব।

শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালের এসএসসি এইচএসসি পরীক্ষায় জিপিএ- প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, যারা মাখন, ক্রিম খেয়ে অভ্যস্ত, কেকের উপরের অংশ কেটে কেটে খায়, তারা বাধা দিচ্ছে। তারা তাদের পিতাকে হত্যা করেছিল। কৃষক-শ্রমিকের মঙ্গল কল্যাণ চেয়েছিলেন সেই অপবাদে। শেখ হাসিনাকেও তারা হত্যা করতে চায়। মঞ্চ থেকে সরিয়ে ফেলতে চায়। কারণ শেখ হাসিনা প্রত্যেক বাঙালির, প্রত্যেক জাতির, যে কোনো ধর্মের মানুষের ন্যায়ের জন্য কাজ করেন।

তিনি বলেন, যে মোটরসাইকেল চালায় সে কি প্রতিদিন ট্যাঙ্কির রিজার্ভ খুলে দেখে? ঘণ্টায় ঘণ্টায় কেউ খুলে দেখে না, কারণ আন্দাজ রয়েছে। আমাদের রিভার্ভ ভালো আছে। প্রবাসী ভাইয়েরা টাকা পাঠাচ্ছেন। এখন আরও বাড়ছে। ডলারের দাম বেড়ে ১২০ টাকা হয়ে গেছিলো। এখন সেখানে আর নেই। কমে ১০৫ থেকে ১০৬ টাকায় চলে এসেছে। আরও কমবে।

চা শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, সকল কায়িক শ্রমিকের প্রতি ন্যায়বিচার করবো। দরিদ্ররা অবিচারের শিকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে আমার বিশ্বাস সরকার সম্পর্কে সচেতন রয়েছে। যারা বাগানের মালিক তারা শ্রমিকদের থাকার জায়গা দেন, রেশন দেন, মেডিকেল কেয়ার দেন, স্কুল দেন, কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ দেন। সেগুলো যোগ-বিয়োগ করে আমি চাই ন্যায় বিচারের মজুরি। আশা করছি সেটি তারা পাবেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল ওয়াহাব রাশেদ শিক্ষাবিদ পরিমল কান্তি দে।

দৈনিক আজকের ময়মনসিংহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //