Image Not Found!
ঢাকা   মঙ্গলবার ২৫ অগাস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

অনুমতি ছাড়া পল্টনে বিক্ষোভ মিছিল করায় মুসল্লিদের উপর পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক : অনুমতি ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করায় মুসল্লিদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। জুমা নামাজের পর রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে কয়েকশ মুসল্লি বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয়। এসময় তারা ভাস্কর্য বিরোধীসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে যায়। সেখানেই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, আগে থেকে বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকায় মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অতিউৎসাহি মুসল্লি বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। তবে, ব্যানার বা ফেস্টুন না থাকায় তাদের দলীয় পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!