Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী মুক্তি সংসদের আলোচনা

স্টাফ রিপোর্র্টার: বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুর বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

সভায় বেগম রোকেয়ার নারীদের মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদানের কথা, নারীর শিক্ষাগ্রহণ, নারীর বাইরে চলাফেরা এবং কাজের অধিকার, স্বাধীন চিন্তা-চেতনার অধিকারসহ তার জীবন দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু, জেলা নারী মুক্তি সংসদের সহ-সভাপতি আসমা খাতুন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি জুয়েল খান, জেলা কমিটির সদস্য নাসরিন আক্তার, নারী মুক্তি সংসদের নেত্রী চায়না খাতুন, হিরা খাতুন, আকসারা পারভীন প্রমুখ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!