Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ

আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতে দু’পক্ষের মধ্যে এইঘটনা ঘটে।

জানা গেছে, দু’পক্ষের সংঘর্ষে  সালমান শাহ দলের এক সদস্য নিহত হয়েছেন। তিনি নয়াপড়া ক্যাম্পের ই-ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. জুবায়ের (২১)।

 এপিবিএন কক্সবাজারের ১৬ ব্যাটালিয়ন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে ক্যাম্পে পুঁতিয়া ডাকাত দলের লোকজন সালমান শাহ দলের এক সদস্য জুকায়েরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এরই সূত্রে ধরে পরবর্তীতে সালমান শাহ দলের লোকজন গিয়ে রাতে পুঁতিয়া দলের মো. জলিল ওরফে সুনিয়াকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

স্থানীয়রোহিঙ্গারা জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত-সংঘর্ষের ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট-বড় ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে।এসব ঘটনায় ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!