Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
এ সময় তার ডান হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’ আঁকা দেখা যায়।কাকে উদ্দেশ্য করে এমন লেখা ছিল পরীমণির হাতে।বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।কারাগার থেকে বের হয়েই গাড়ীতে সেলফি তুলেন পরীমণি।

‘ডোন্ট লাভ মি বিচ’’কাকে উদ্দেশ্য করে হাতে লেখা ছিল পরীমণির

ফজলে এলাহি ঢালীঃ

গ্রেফতারের ২৭ দিন পর মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (০১ সেপ্টেম্বর) ৯টা ৩৭ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান।

 এ সময় তার ডান হাতে ‌‘ডোন্ট লাভ মি বিচ’ আঁকা দেখা যায়।কাকে উদ্দেশ্য করে এমন লেখা ছিল পরীমণির হাতে।বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।কারাগার থেকে বের হয়েই গাড়ীতে সেলফি তুলেন পরীমণি।

 এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরে ৯টা ৩৭ মিনিটে বের হন। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাব সদর দফতরে। পরে র‌্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!