Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

ফজলে এলাহি ঢালীঃ

 মহামারি করোনাভাইরাসের কারণে দুই দফা পেছানোর পর অবশেষে শুরু হয়েছে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ভোটগ্রহণ শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই আসনের ১৪৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

এর আগে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্র আলোচনা চলছে। করোনা পরিস্থিতিসহ নানা কারণে কি পরিমাণ ভোটার উপস্থিত হন বা জয়ের মালা কার গলায় শোভা পাবে তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে কোনো কোনো ভোটারের অভিমত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গল ও নৌকার মধ্যে।

আজকের নির্বাচনে এ আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন— আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাবিবের পক্ষে মঙ্গলবার সর্বশেষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আতিকের পক্ষে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু নির্বাচনি প্রচারণা চালান। বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী প্রচারণা চালান তৃণমূল নেতাদের নিয়ে।

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি। গত ১১ মার্চ করোনায় এ আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে আসনটি শূন্য হয়। তপশিল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুই দিন আগে ভোটগ্রহণ স্থগিত করে আদালত। পরবর্তী সময়ে ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে কমিশন।

আজকের ময়মনসিংহ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!