Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
১৯৭১ সালের পর থেকে কেবল গত দুই বছরই বন্ধ ছিল পহেলা বৈশাখে রমনার বটমূলের অনুষ্ঠান। তাই এবার রমনা বটমূলে পহেলা বৈশাখের উৎসবে এসে আনন্দিত সাধারণ মানুষ।

প্রাণ ফিরেছে রমনার বটমূলে

নিজস্ব প্রতিবেদকঃ

করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল বর্ষবরণের অনুষ্ঠান। ১৯৭১ সালের পর থেকে কেবল গত দুই বছরই বন্ধ ছিল পহেলা বৈশাখে রমনার বটমূলের অনুষ্ঠান। তাই এবার রমনা বটমূলে পহেলা বৈশাখের উৎসবে এসে আনন্দিত সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রমনা বটমূলে আসা মানুষের মাঝে খুশির আমেজ দেখা যায়।

আজ শুরুতে ভোরের বিভিন্ন রাগের ওপর বেহালা, সেতার, বাঁশি ও এসরাজসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বরণের ধ্বনি দেওয়া হয়। যন্ত্রবাদনের পরপরই পরিবেশন করা হয়েছে সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘মন, জাগো, মঙ্গল লোকে’।

“রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে
জানিয়ে দিলাম আমি তোমাকে
এসো বাঙলির সাজে হাতে যেনো চুড়ি বাজে
খোঁপায় যেনো বেলীফুল থাকে
দেখা হবেরে হবে, দেখা হবেরে হবে
দেখা হবেই হবে পহেলা বৈশাখে।”

‘নব আনন্দে জাগো’ প্রতিপাদ্য’কে সামনে রেখে সকাল সাড়ে ৬টা থেকে বটমূলে রাঙা গালাপ ও বৈশাখী সংগীতানুষ্ঠান মাধ্যমে রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। তা শেষ হয় সকাল সাড়ে ৮টায় গিয়ে। প্রতি বছর ১২৫ জন শিল্পী অংশগ্রহণ করলেও স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবার ৮৫ জন শিল্পী অংশ নেয়।

আয়োজনে মোট ৩৭টি গান-কবিতায় নববর্ষকে বরণ করা হবে। প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে একক ও সম্মিলিত গান এবং অন্যান্য গান ও কবিতা সাজানো ছিল এবারে ছায়ানটের বর্ষবরণের পুরো অনুষ্ঠান।

দর্শনার্থীদের জন্য ছিল জরুরি চিকিৎসাসেবা। নারী, বয়স্ক ও শিশুদের জন্য রয়েছে বিশ্রামাগার। কেউ হারিয়ে গেলে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ সেবা। তবে রমজান মাস হওয়ায় এবার ছিল না কোন খাবারের দোকান। এর আগে এক সংবাদ সম্মেলন রমজান মাসের পবিত্রতা রক্ষা করে, সকলকে নিয়ে নব আনন্দে জেগে ওঠার আহ্বান জানান ছায়ানট।

বর্ষবরণ উৎসব ঘিরে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল চোখে পড়ার মত। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই রমনাসহ পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছিল।

দৈনিক আজকের ময়মনসিংহ।                               

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!