Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      
নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে হাসান আলী (২৭) নামে থানার এক উপপরিদর্শক (এসআই) ‘আত্মহত্যা’ করেছেন ।রবিবার সকালে পাবনার আতাইকুলা থানার ছাদে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

পাবনায় থানার ছাদে এসআইয়ের আত্নহত্যা

স্টাফ রিপোর্টারঃ

  নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে হাসান আলী (২৭) নামে থানার এক উপপরিদর্শক (এসআই) ‘আত্মহত্যাকরেছেন ।রবিবার সকালে পাবনার আতাইকুলা থানার ছাদে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

জানাগেছে,হাসানের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি ৩৭তম আউটসাইট ক্যাডেট হিসেবে দুই বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দেন।

সহকর্মী পুলিশ সদস্যদের বরাতে  জানা গেছে, ব্যাক্তি জীবনে অবিবাহিত হাসান আলী থানার ব্যারাকের একটি কক্ষে থাকতেন। শনিবার রাতে খাবার খেয়ে  ঘুমাতে যান। রাত দেড়টার দিকে মুঠোফোনে কথা বলার জন্য কক্ষ থেকে বের হন। এরপর থেকে তাঁর আর খোঁজ ছিল না।রবিবার সকালে তিনি থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে থানায় দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে থানার ছাদে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসান আলীর লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।এ সময় তাঁর ব্যবহৃত পিস্তলটি হাতেই ছিল।

হাসান আলীর সহকর্মী জানান ‘তাঁরা দুজন ব্যারাকে এক কক্ষেই থাকতেন। রাত দেড়টার দিকে হাসান আলী মুঠোফোনে কথা বলার জন্য বের হন। এর মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েন। ফলে কখন তিনি (হাসান আলী) আত্মহত্যা করেছেন, তা টের পাননি। সকালে বিষয়টি জানাজানি হয়েছে।’

ঘটনা তদন্তে কাজ করছে পুলিশের একাধিক টিম।প্রাথমিকভাবে সকলের ধারনা অস্বচ্ছল পরিবারের সন্তান হাসান আলী অর্থনৈতিক কারণে সবসময় চাপে থাকতেন।এই কারণে আত্নহত্যা করতে পারেন।তাঁর কোন প্রেমের সম্পর্ক ছিলনা বলেও জানা গেছে।পুলিশের ক্রাইমসিন সদস্যদের তদন্ত শেষ হলে হাসান আলীর লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!