Image Not Found!
ঢাকা   সোমবার ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত (2)        ক-শ্রেণীর পৌরসভা অন্তর্ভুক্ত হয়েও ফুলবাড়িয়া পৌরবাসী কি সব সুবিধা পাচ্ছে? (2)        ফুলবাড়িয়া উপজেলা মানবাধিকার কমিশনের কমিটি ঘোষণা (2)        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতার বিরোধিতা কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি (2)        গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে পুলিশ সুপার (2)        সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত করলেন ফুলবাড়ীয়া ইউএনও, পাশে থাকার আশ্বাস (2)        ফুলবাড়ীয়ায় সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১ (2)        ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ীতে সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরাস্থানে দাফনঃ ক্ষোভে ফুঁসছে মানুষ (2)        বড়বিলায় রাস্তা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক (2)        উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)      

বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ফজলে এলাহি ঢালীঃ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের দ্বিতীয় টি- টোয়েন্টিতে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ আগস্ট) অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত। অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।

তিনি বলেন, বাংলাদেশি টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমরা গর্বিত ও আনন্দিত। ক্রিকেট খেলায় টাইগাররা যে চমক দেখাচ্ছে তা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে।

নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ধারাবাহিকভাবে এ ধরনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে। ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়।

নিউজরুম এডিটর/দৈনিক আজকের ময়মনসিংহ।